হৃদয়ে ছিলে জেগে,
দেখি আজ শরতমেঘে॥
কেমনে আজকে ভোরে গেল গো গেল সরে
তোমার ওই আঁচলখানি শিশিরের ছোঁওয়া লেগে॥
কী-যে গান গাহিতে চাই,
বাণী মোর খুঁজে না পাই।
সে যে ওই শিউলিদলে ছড়ালো কাননতলে,
সে যে ওই ক্ষণিক ধারায় উড়ে যায় বায়ুবেগে॥
হৃদয়ে ছিলে জেগে,
Work
Language
hṛdaẏe chhile jege,
dekhi āj śharatmeghe||
kemne ājke bhore gel go gel sare
tomār oi ām̐chalkhāni śhiśhirer chhom̐oẏā lege||
kī-ye gān gāhite chāi,
bāṇī mor khum̐je nā pāi|
se ye oi śhiulidle chhar̤ālo kānanatle,
se ye oi kṣhaṇik dhārāẏ ur̤e yāẏ bāẏubege||