হৃদয়শশী হৃদিগগনে উদিল মঙ্গললগনে,
নিখিল সুন্দর ভুবনে একি এ মহামধুরিমা ॥
ডুবিল কোথা দুখ সুখ রে অপার শান্তির সাগরে,
বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধাপুরনিমা ॥
গভীর সঙ্গীত দ্যুলোকে ধ্বনিছে গম্ভীর পুলকে,
গগন-অঙ্গন-আলোকে উদার দীপদীপ্তিমা।
চিত্তমাঝে কোন্ যন্ত্রে কী গান মধুময় মন্ত্রে
বাজে রে অপরূপ তন্ত্রে, প্রেমের কোথা পরিসীমা ॥
হৃদয়শশী হৃদিগগনে
Work
Language
hṛdaẏaśhśhī hṛdigagne udil maṅgalalagne,
nikhil sundar bhubne eki e mahāmadhurimā ||
ḍubil kothā dukh sukh re apār śhāntir sāgre,
bāhire antare jāge re śhudhui sudhāpurnimā ||
gabhīr saṅgīt dyuloke dhbanichhe gambhīr pulke,
gagan-aṅgan-āloke udār dīpadīptimā|
chittamājhe kon yantre kī gān madhumaẏ mantre
bāje re aprūp tantre, premer kothā parisīmā ||