হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপনে।
অমৃতসৌরভে আকুল প্রাণ, হায়,
ভ্রমিয়া জগতে না পায় সন্ধান--
কে পারে পশিতে আনন্দভবনে
তোমার করুণাকিরণ-বিহনে ॥
হৃদয়মন্দিরে, প্রাণাধীশ
Work
Language
hṛdaẏamandire, prāṇādhīśh, āchh gopne|
amṛtasaurbhe ākul prāṇ, hāẏ,
bhramiẏā jagte nā pāẏ sandhān--
ke pāre paśhite ānandabhabne
tomār karuṇākiraṇ-bihne ||