Hrday kaamdaa maatir kon moorti nay

হৃদয় কাঁদা মাটির কোন মূর্তি নয়
Year
Language

হৃদয় কাঁদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে

শুকনো মাঠে ফুল ফোঁটানো
সারাবেলার খেলা
শূন্যতার মাঝে গড়ি
বীনিসূতোর মালা
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়

অন্তর্চক্ষু খোলা রাখি
সবই আমি দেখি
সাধ্যি কার এই ভূবনে
দেবে আমায় ফাঁকি
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়

হৃদয় কাঁদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোঁটালেই চুপসে যাবে

hṛdaẏ kām̐dā māṭir kon mūrti naẏ
āghāt dilei bheṅe yābe
man ur̤ant kon belun naẏ
hul phoṭālei chupse yābe

śhukno māṭhe phul phom̐ṭāno
sārābelār khelā
śhūnyatār mājhe gar̤i
bīnisūtor mālā
buker mājhe bhālobāsā
thākbe jībanamaẏ

antarchakṣhu kholā rākhi
saba̮i āmi dekhi
sādhyi kār ei bhūbne
debe āmāẏ phām̐ki
buker mājhe bhālobāsā
thākbe jībanamaẏ

hṛdaẏ kām̐dā māṭir kon mūrti naẏ
āghāt dilei bheṅe yābe
man ur̤ant kon belun naẏ
hul phom̐ṭālei chupse yābe