হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে।
বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥
এই-যে আলোর আকুলতা আমারি এ আপন কথা--
ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে॥
বাইরে তুমি নানা বেশে ফের নানা ছলে;
জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে।
আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে--
সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে।
সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে॥
hṛdaẏ āmār prakāśh hal anant ākāśhe|
bedan-bām̐śhi uṭhal beje bātāse bātāse ||
ei-ye ālor ākultā āmāri e āpan kathā--
phire ese āmār prāṇe āmāre udāse||
bāire tumi nānā beśhe pher nānā chhale;
jāni ne to āmār mālā diẏechhi kār gale|
ājke dekhi parān-mājhe, tomār galāẏ sab mālā ye--
sab niẏe śheṣh dharā dile gabhīr sarbanāśhe|
sei kathā āj prakāśh hal anant ākāśhe||