হৃদয় আমার ওই বুঝি তোর ফাল্গুনী ঢেউ আসে--
বেড়া ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥
তোমার মোহন এল সোহন বেশে, কুয়াশাভার গেল ভেসে--
এল তোমার সাধনধন উদার আশ্বাসে॥
অরণ্যে তোর সুর ছিল না, বাতাস হিমে ভরা--
জীর্ণ পাতায় কীর্ণ কানন, পুষ্পবিহীন ধরা।
এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে--
বুঝি এল তোমার পথে সাথি উতল উচ্ছ্বাসে॥
hṛdaẏ āmār oi bujhi tor phālgunī ḍheu āse--
ber̤ā bhāṅār mātan nāme uddām ullāse||
tomār mohan el sohan beśhe, kuẏāśhābhār gel bhese--
el tomār sādhandhan udār āśhbāse||
araṇye tor sur chhil nā, bātās hime bharā--
jīrṇ pātāẏ kīrṇ kānan, puṣhpabihīn dharā|
ebār jāg re hatāśh, āẏ re chhuṭe abasāder bām̐dhan ṭuṭe--
bujhi el tomār pathe sāthi utal uchchhbāse||