Hrday aamaar, oi

হৃদয় আমার, ওই
Work
Language

হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে॥
তোমার   মোহন এল ভীষণ বেশে,   আকাশ ঢাকা জটিল কেশে--
     বুঝি   এল তোমার সাধনধন চরম সর্বনাশে॥
বাতাসে তোর সুর ছিল না,   ছিল তাপে ভরা।
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার   জাগ্‌রে হতাশ, আয় রে ছুটে   অবসাদের বাঁধন টুটে--
     বুঝি   এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে॥

hṛdaẏ āmār, oi bujhi tor baiśhākhī jhar̤ āse|
ber̤ā-bhāṅār mātan nāme uddām ullāse||
tomār   mohan el bhīṣhaṇ beśhe,   ākāśh ḍhākā jaṭil keśhe--
     bujhi   el tomār sādhandhan charam sarbanāśhe||
bātāse tor sur chhil nā,   chhil tāpe bharā|
pipāsāte buk-phāṭā tor śhuṣhk kaṭhin dharā|
ebār   jāg‌re hatāśh, āẏ re chhuṭe   abasāder bām̐dhan ṭuṭe--
     bujhi   el tomār pather sāthi bipul aṭṭahāse||