Hrday aamaar naache

হৃদয় আমার নাচে
Work
Language

হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে।
          শত বরনের ভাব-উচ্ছ্বাস   কলাপের মতো করেছে বিকাশ,
          আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥
ওগো,  নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥
          ঝরকে ঝরকে ঝরিছে বকুল,   আঁচল আকাশে হতেছে আকুল,
          উড়িয়া অলক ঢাকিছে পলক-- কবরী খসিয়া খুলিছে।
          ঝরে ঘনধারা নবপল্লবে,   কাঁপিছে কানন ঝিল্লির রবে--
          তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥

hṛdaẏ āmār nāche re ājike maẏūrer mato nāche re|
          śhat barner bhāb-uchchhbās   kalāper mato karechhe bikāśh,
          ākul parān ākāśhe chāhiẏā ullāse kāre yāche re||
ogo,  nirjane bakulaśhākhāẏ dolāẏ ke āji dulichhe, dodul dulichhe||
          jharke jharke jharichhe bakul,   ām̐chal ākāśhe hatechhe ākul,
          ur̤iẏā alak ḍhākichhe palak-- kabrī khasiẏā khulichhe|
          jhare ghandhārā nabapallabe,   kām̐pichhe kānan jhillir rabe--
          tīr chhāpi nadī kalakallole el pallir kāchhe re||