হেরে গেছি আজ আমি নিজের কাছে
হেরে গেছি আজ আমি নিজের কাছে
হেরে গেছি জীবনেরই খেলাতে
এই মনে ছিল যত গর্ব আমার
কে যেন ভেঙ্গে দিয়েছে।।
প্রেমের এই ফাঁদ পাতা ভুবনে
কে কোথায় ধরা পড়ে কে জানে
সব কিছু যেন ভাগ্য লেখা।
আমি আজ সেই ফাঁদে ধরা পড়েছি।।
বাসরের ফুল ঝরা নিশীথে
এ হৃদয় পরাজিত হয়েছে
সবকিছু দিয়ে শূন্য আমি বাসরে
সবকিছু দিয়ে শূন্য আমি
আমি তাই নেই যেন এই আমাতে।।
here gechhi āj āmi nijer kāchhe
here gechhi jībanera̮i khelāte
ei mane chhil yat garb āmār
ke yen bheṅge diẏechhe||
premer ei phām̐d pātā bhubne
ke kothāẏ dharā par̤e ke jāne
sab kichhu yen bhāgy lekhā|
āmi āj sei phām̐de dharā par̤echhi||
bāsrer phul jharā niśhīthe
e hṛdaẏ parājit haẏechhe
sabkichhu diẏe śhūny āmi bāsre
sabkichhu diẏe śhūny āmi
āmi tāi nei yen ei āmāte||