হয়তো তোমারি জন্য হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য আশার হাত বাড়াই
যদি কখন একান্তে চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই
আমি তো নিজেই মত্ত জানিনা তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ তবুও তোমাকে চাই
আমি যে দুরন্ত দুচোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন সাজাই
তুমি তো বলনি মন্দ তবু কেন প্রতিদন্দ্ব
রেখোনা মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলে যাই
haẏato tomāri jany haẏechhi preme ye bany
jāni tumi anany āśhār hāt bār̤āi
yadi kakhan ekānte cheẏechhi tomāẏ jānte
śhuru theke śheṣh prānte chhuṭe chhuṭe gechhi tāi
āmi to nijei matt jāninā tomār śhart
yadi bā ghaṭe anarth tabuo tomāke chāi
āmi ye durant duchokhe anant
jhar̤er digant jur̤e sbapn sājāi
tumi to balni mand tabu ken pratidandb
rekhonā maner dbandb sab chher̤e chale yāi