Hathaat brshti

হঠাৎ বৃষ্টি
Year
Language

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি।

জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।।

কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার।

কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।।

কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার।

কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।।

chhoṭ chhoṭ sbapner nīl megh
kakhno roddur bṛṣhṭi|

jībner chākā gechhe ām̐kā-bām̐kā
sṛṣhṭi bā anāsṛṣhṭi
tabu ek muṭho sukh chhum̐ẏe gele bhābi
e yen haṭhāt bṛṣhṭi||

kakhno ālo-chhāẏār khelā
kakhno śhudhui ām̐dhār|

kothāo thāme bhejā sahni
kothāo phuler bāhār
kothāo chetnā pāhār̤ bhāṅge
kothāo bipann kṛṣhṭi|
tabu ek muṭho sukh chhum̐ẏe gele bhābi
e yen haṭhāt bṛṣhṭi||

kakhno hṛdaẏ bhāṅgār khelā
kakhno setu gar̤ār|

kakhno nij niketne man
kakhno kakhno sabār
kothāo chāoẏār hiseb mele nā
kothāo nā pāi santuṣhṭi
tabu ek muṭho sukh chhum̐ẏe gele bhābi
e yen haṭhāt bṛṣhṭi||