হবে জয়, হবে জয়,হবে জয় রে
ওহে বীর, হে নির্ভয়।
জয়ী প্রাণ, চিরপ্রাণ, জয়ী রে আনন্দগান,
জয়ী প্রেম, জয়ী ক্ষেম, জয়ী জ্যোতির্ময় রে॥
এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে,
ওহে বীর, হে নির্ভয়।
ছাড়ো ঘুম, মেলো চোখ, অবসাদ দূর হোক,
আশার অরুণালোক হোক অভ্যুদয় রে॥
হবে জয়, হবে জয়
Work
Language
habe jaẏ, habe jaẏ,habe jaẏ re
ohe bīr, he nirbhaẏ|
jaẏī prāṇ, chiraprāṇ, jaẏī re ānandagān,
jaẏī prem, jaẏī kṣhem, jaẏī jyotirmaẏ re||
e ām̐dhār habe kṣhaẏ, habe kṣhaẏ re,
ohe bīr, he nirbhaẏ|
chhār̤o ghum, melo chokh, absād dūr hok,
āśhār aruṇālok hok abhyudaẏ re||