ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের 'পরে॥
সেইখানে মোর পরানখানি যখন পারি বহে আনি,
নিলাজ-রাঙা পাগল রঙে রঙিয়ে নিতে থরে থরে॥
বাহির হলেম ব্যাকুল হাওয়ার উতল পথের চিহ্ন ধরে--
ওগো তুমি রঙের পাগল, ধরব তোমায় কেমন করে।
কোন্ আড়ালে লুকিয়ে রবে, তোমায় যদি না পাই তবে
রক্তে আমার তোমার পায়ের রঙ লেগেছে কিসের তরে॥
হাওয়ায় রঙে রঙে
Work
Language
phāgun-hāoẏāẏ raṅe raṅe pāgal jhorā lukiẏe jhare
golāp jabā pārul palāśh pārijāter buker 'pare||
seikhāne mor parānkhāni yakhan pāri bahe āni,
nilāj-rāṅā pāgal raṅe raṅiẏe nite thare thare||
bāhir halem byākul hāoẏār utal pather chihn dhare--
ogo tumi raṅer pāgal, dharab tomāẏ keman kare|
kon ār̤āle lukiẏe rabe, tomāẏ yadi nā pāi tabe
rakte āmār tomār pāẏer raṅ legechhe kiser tare||