এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে।
ধরা দেবার খেলা এবার খেলতে হবে॥
ওগো পথিক, পথের টানে চলেছিলে মরণ-পানে,
আঙিনাতে আসন এবার মেলতে হবে॥
মাধবিকার কুঁড়িগুলি আনো তুলে--মালতিকার মালা গাঁথো নবীন ফুলে।
স্বপ্নস্রোতে ভিড়বি পারে, বাঁধবি দুজন দুইজনারে,
সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে॥
হাওয়ায়
Work
Language
ebār milan-hāoẏāẏ-hāoẏāẏ helte habe|
dharā debār khelā ebār khelte habe||
ogo pathik, pather ṭāne chalechhile maraṇ-pāne,
āṅināte āsan ebār melte habe||
mādhabikār kum̐r̤iguli āno tule--mālatikār mālā gām̐tho nabīn phule|
sbapnasrote bhir̤bi pāre, bām̐dhbi dujan duijnāre,
sei māẏājāl hṛdaẏ ghire phelte habe||