হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় ।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
hāchhan rājāẏ kaẏ, āmi kichhu naẏare, āmi kichhu naẏ
antare bāhire dekhi, kebal daẏāmaẏ
premeri bājāre hāchhan rājā ha̮iẏāchhe laẏ|
tumi bine hāchhan rājāẏ kichhu nā dekhaẏ
prem jbālāẏ jba̮ilā ma̮ilām ār nāhi saẏ
yedike phiriẏā chāi, bandhu daẏāmaẏ
tumi āmi, āmi tumi chhār̤iẏāchhi bhaẏ ||
unmād ha̮iẏā hāchhan, nāchiẏā ber̤āẏ
hāchhan rājāẏ kaẏ, āmi kichhu naẏare, āmi kichhu naẏ
antare bāhire dekhi, kebal daẏāmaẏ