গুরু গুরু গুরু গুরু ঘন মেঘ গরজে পর্বতশিখরে,
অরণ্যে তমশ্ছায়া।
মুখর নির্ঝরকলকল্লোলে
ব্যাধের চরণধ্বনি শুনিতে না পায় ভীরু
হরিণদম্পতি।
চিত্রব্যাঘ্র পদনখচিহ্নরেখাশ্রেণী
রেখে গেছে ওই পথপঙ্ক-'পরে,
দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান।
guru guru guru guru ghan megh garje parbataśhikhre,
araṇye tamaśhchhāẏā|
mukhar nirjharakalakallole
byādher charaṇadhbani śhunite nā pāẏ bhīru
hariṇadampati|
chitrabyāghr padanakhachihnarekhāśhreṇī
rekhe gechhe oi pathapaṅk-'pare,
diẏe gechhe pade pade guhār sandhān|