Gul–baagichaar bulbuli aami

গুল–বাগিচার বুলবুলি আমি
Language

গুল–বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল।
অনুরাগের লাল শারাব মোর আঁখি ঝলে ঝলমল (হায়)।।
আমার গানের মদির ছোঁয়ায়
গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়,
সে গান শুনে প্রেমে–দীওয়ানা কবির আঁখি ছলছল (হায়)।।
লাল শিরাজীর গেলাস হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,
আমার গানের মিঠা পানির লহর বহে নহর–কূলে।
ফুটে ওঠে আনারকলি নাচে ভ্রমর রং–পাগল (হায়)।।
সে সুর শুনে দিশেহারা
ঝিমায় গগন ঝিমায় তারা,
চন্দ্র জাগে তন্দ্রাহারা বনের চোখে১ শিশির জল (হায়)।।
১. বনের পাতায়

gul–bāgichār bulbuli āmi raṅin premer gāi gajal|
anurāger lāl śhārāb mor ām̐khi jhale jhalmal (hāẏ)||
āmār gāner madir chhom̐ẏāẏ
golāp kum̐r̤ir ghum ṭuṭe yāẏ,
se gān śhune preme–dīoẏānā kabir ām̐khi chhalchhal (hāẏ)||
lāl śhirājīr gelās hāte tanbī sāki par̤e ḍhule,
āmār gāner miṭhā pānir lahar bahe nahar–kūle|
phuṭe oṭhe ānārakli nāche bhramar raṁ–pāgal (hāẏ)||
se sur śhune diśhehārā
jhimāẏ gagan jhimāẏ tārā,
chandr jāge tandrāhārā baner chokhe1 śhiśhir jal (hāẏ)||
1. baner pātāẏ