Golaap phul phutiye aachhe,

গোলাপ ফুল ফুটিয়ে আছে,
Work
Language

গোলাপ ফুল ফুটিয়ে আছে,     মধুপ, হোথা যাস নে --
ফুলের মুধু লুটিতে গিয়ে         কাঁটার ঘা খাস নে॥
হেথায় বেলা, হোথায় চাঁপা      শেফালি হোথা ফুটিয়ে
ওদের কাছে মনের ব্যথা           বল্‌ রে মুখ ফুটিয়ে॥
ভ্রমর কহে, "হেথায় বেলা         হোথায় আছে নলিনী --
ওদের কাছে বলিব নাকো         আজিও যাহা বলি নি।
মরমে যাহা গোপন আছে         গোলাপে তাহা বলিব--
বলিতে যদি জ্বলিতে হয়          কাঁটারই ঘায়ে জ্বলিব।'

golāp phul phuṭiẏe āchhe,     madhup, hothā yās ne --
phuler mudhu luṭite giẏe         kām̐ṭār ghā khās ne||
hethāẏ belā, hothāẏ chām̐pā      śhephāli hothā phuṭiẏe
oder kāchhe maner byathā           bal‌ re mukh phuṭiẏe||
bhramar kahe, "hethāẏ belā         hothāẏ āchhe nalinī --
oder kāchhe balib nāko         ājio yāhā bali ni|
marme yāhā gopan āchhe         golāpe tāhā balib--
balite yadi jbalite haẏ          kām̐ṭāra̮i ghāẏe jbalib|'