গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥
হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই--
আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥
চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,
আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।
আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে--
জনমের মতো হায় হয়ে গেল হারা ॥
গোধূলিগগনে মেঘে ঢেকেছিল
Work
Language
godhūligagne meghe ḍhekechhil tārā|
āmār yā kathā chhil haẏe gel sārā ||
haẏato se tumi śhon nāi, sahje bidāẏ dile tāi--
ākāśh mukhar chhil ye takhan, jharojhro bāridhārā ||
cheẏechhinu yabe mukhe tolo nāi ām̐khi,
ām̐dhāre nīrab byathā diẏechhil ḍhāki|
ār ki kakhno kabe eman sandhyā habe--
janmer mato hāẏ haẏe gel hārā ||