চারটি দেয়াল ক্রমশ
সরে আসে বৃত্তের ভেতরে,
কমে আসে আলো
বস্তুর চারিপাশ এখন নীরব।
রঙ মূলত সাদা কালো..
অন্ধকারের ছায়া অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ-
অনেকটা ঘুনে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়,
সময়ের রঙহীন ক্যানভাস
আমার জানালায়।
স্বপ্ন এখন এগারো সাতাশ
শুন্যের ওপর দেখো,
দেখো দাঁড়ায় সম্মোহিত শহর
বাতাসের চোখে আজ..
চোখে আজ নেশার উৎকট আলো।
রঙ মূলত সাদা কালো..
অন্ধকারের ছায়া অপছায়া বোধ
অথবা খয়েরী নীল আকাশ-
অনেকটা ঘুনে খাওয়া রোদ
লেগে থাকে আকাশের গায়,
বিবর্ণ সময়ের জানালায়।
আজ ঘুনে খাওয়া রোদ..
আমার শরীর মানে আমি ও ছায়া,
ছায়া মানে মৃত রোদ আত্মহুতি দেয়
তাদের আলোর যৌবন সারাক্ষণ,
মেঘে মেঘে ঢাকা পড়ে চেনা অচেনা কত মুখ,
ছায়ার শরীর-
ছায়ায় বাঁচে আলোর ভয়,
জানালায় আজ ঘুনে খাওয়া রোদ…
chārṭi deẏāl kramaśh
sare āse bṛtter bhetre,
kame āse ālo
bastur chāripāśh ekhan nīrab|
raṅ mūlat sādā kālo..
andhakārer chhāẏā apachhāẏā bodh
athbā khaẏerī nīl ākāśh-
anekṭā ghune khāoẏā rod
lege thāke ākāśher gāẏ,
samaẏer raṅhīn kyānbhās
āmār jānālāẏ|
sbapn ekhan egāro sātāśh
śhunyer opar dekho,
dekho dām̐r̤āẏ sammohit śhahar
bātāser chokhe āj..
chokhe āj neśhār utkaṭ ālo|
raṅ mūlat sādā kālo..
andhakārer chhāẏā apachhāẏā bodh
athbā khaẏerī nīl ākāśh-
anekṭā ghune khāoẏā rod
lege thāke ākāśher gāẏ,
bibarṇ samaẏer jānālāẏ|
āj ghune khāoẏā rod..
āmār śharīr māne āmi o chhāẏā,
chhāẏā māne mṛt rod ātmahuti deẏ
tāder ālor yauban sārākṣhaṇ,
meghe meghe ḍhākā par̤e chenā achenā kat mukh,
chhāẏār śharīr-
chhāẏāẏ bām̐che ālor bhaẏ,
jānālāẏ āj ghune khāoẏā rod…