Ghumiye gechhe shraant haye

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
Language

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ’য়ে আমার গানের বুলবুলি –
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি।।
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা–রাণী চুল খুলি’।।
কাল হ’তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জরী,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্‌ মর্মরি’।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় –
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আর আসবে না কেউ কূল ভুলি’।।

ghumiẏe gechhe śhrānt ha’ẏe āmār gāner bulbuli –
karuṇ chokhe cheẏe āchhe sām̐jher jharā phulguli||
phul phuṭiẏe bhor belāte gān geẏe
nīrab ha’la kon niṣhāder bān kheẏe;
baner kole bilāp kare sandhyā–rāṇī chul khuli’||
kāl ha’te ār phuṭbe nā hāẏ latār buke mañjarī,
uṭhchhe pātāẏ pātāẏ kāhār karuṇ niśhās‌ marmari’|
gāner pākhi gechhe ur̤e, śhūny nīr̤ –
kaṇṭhe āmār nāi ye āger kathār bhīr̤
āleẏār e ālote ār āsbe nā keu kūl bhuli’||