ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা এই মাধবী রাত
ঘুম ঘুম রাত ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার।
ঐ চাঁদের তিথিতে বরণ করি এই মধুর তিথিরে স্মরণ করি
ওগো মায়া ভরা রাত ( আর ) ওগো মায়াবিনী চাঁদ।।
বাতাসের সুরে শুনেছি বাঁশী তার
সব কথা গান সুরে সুরে রূপকথা হয়ে যায়
ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুলছায়
কোথায় সে কতদূর জানিনা ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যাই
আজ তাই কি জীবনের বাসর গড়ি, এই চাঁদের তিথিরে বরণ করি।।
ghum ghum rāt jhikimiki tārā ei mādhbī rāt
āseni to bujhi ār jībne āmār|
ai chām̐der tithite baraṇ kari ei madhur tithire smaraṇ kari
ogo māẏā bharā rāt ( ār ) ogo māẏābinī chām̐d||
bātāser sure śhunechhi bām̐śhī tār
sab kathā gān sure sure rūpakthā haẏe yāẏ
phul ṛtu āj elo bujhi mor jībner phulachhāẏ
kothāẏ se katdūr jāninā bhese yāẏ mane mane yen sbapner deśhe yāi
āj tāi ki jībner bāsar gar̤i, ei chām̐der tithire baraṇ kari||