Ghar

ঘর
Year
Language

একচালা টিনের ঘর
এই আপন এই পর
সবাই তো যাযাবর
তবুও বানাই ঘর

ভেতরে নেই ঠিক ঠাক
বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া
সবশেষে বাশের বেড়া

জীবনের যত প্রয়োজন
তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে
না পেলে দুচোখ বুজে

এই কূলে আমার
তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায়
চলে যাবে নিঃশ্বাস

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ
করে দাও সব বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন
হয়ে যাবে অন্ধ

লেনদেন সব গুছিয়ে নাও
যার কাছে তুমি যা কিছু পাও
ঈমানের খুটি টা যেনো
না হয় তোমার যেনোতেনো

আমার মনে বিশ্বাস নাই
এ কুল ও কুল যেখানে যাই
তুমি ছাড়া বিশ্বাস নাই
তুমি ছাড়া এ কূল নাই

সময় থাকতে সাবধান হও
লেনদেন সব গুছিয়ে নাও
ঈমানের খুটিটা যেন
না হয় তোমার যেন তেন

দুদিনের এই সংসারে
কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে
শুধু ঘরটা রয় পরে

ekchālā ṭiner ghar
ei āpan ei par
sabāi to yāyābar
tabuo bānāi ghar

bhetre nei ṭhik ṭhāk
bāire beśh phiṭphāṭ
samparker kām̐ṭā chher̤ā
sabśheṣhe bāśher ber̤ā

jībner yat praẏojan
tabuo māne nā man
nānān raṅer śhānti khoje
nā pele duchokh buje

ei kūle āmār
tumi ekaṭāi biśhbās
tomāra̮i ek iśhārāẏ
chale yābe niḥśhbās

bhāiẏe bhāiẏe dband
kare dāo sab bandh
bhāi chhār̤ā tomār jīban
haẏe yābe andh

lenden sab guchhiẏe nāo
yār kāchhe tumi yā kichhu pāo
īmāner khuṭi ṭā yeno
nā haẏ tomār yenoteno

āmār mane biśhbās nāi
e kul o kul yekhāne yāi
tumi chhār̤ā biśhbās nāi
tumi chhār̤ā e kūl nāi

samaẏ thākte sābdhān hao
lenden sab guchhiẏe nāo
īmāner khuṭiṭā yen
nā haẏ tomār yen ten

dudiner ei saṁsāre
keu āge keu pare
chale yāb sab chher̤e
śhudhu gharṭā raẏ pare