ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়--
সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয় ॥
দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে--
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয় ॥
ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই--
ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই।
এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া--
শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি পাই ॥
তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান--
রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান ॥
ghāṭe base āchhi ānamnā yetechhe bahiẏā susamaẏ--
se bātāse tarī bhāsāb nā yāhā tomā-pāne nāhi baẏ ||
din yāẏ ogo din yāẏ, dinamṇi yāẏ aste--
niśhār timire daśh dik ghire jāgiẏā uṭhichhe śhat bhaẏ ||
gharer ṭhikānā hal nā go, man kare tabu yāi-yāi--
dhrubtārā tumi yethā jāg se diker path chini nāi|
et din tarī bāhilām ye sudūr path bāhiẏā--
śhat bār tarī ḍubuḍubu kari se pathe bharsā nāhi pāi ||
tīr-sāthe hero śhat ḍore bām̐dhā āchhe mor tarīkhān--
raśhi khule debe kabe more, bhāsite pārile bām̐che prāṇ|
kabe akūler kholā hāoẏā dibe sab jbālā jur̤āẏe,
śhunā yābe kabe ghanghor rabe mahāsāgrer kalgān ||