Gel gel niye gel

গেল গেল নিয়ে গেল
Work
Language

গেল গেল নিয়ে গেল এ প্রণয়স্রোতে
'যাব না' 'যাব না' করি   ভাসায়ে দিলাম তরী--
উপায় না দেখি আর এ তরঙ্গ হতে॥
দাঁড়াতে পাই নে স্থান,           ফিরিতে না পারে প্রাণ--
বায়ুবেগে চলিয়াছি সাগরের পথে॥
জানিনু না, শুনিনু না, কিছু না ভাবিনু--
অন্ধ হয়ে একেবারে তাহে ঝাঁপ দিনু।
এত দূর ভেসে এসে     ভ্রম যে বুঝেছি শেষে--
এখন ফিরিতে কেন হয় গো বাসনা।
আগেভাগে, অভাগিনী, কেন ভাবিলি না।
এখন যে দিকে চাই কূলের উদ্দেশ নাই--
সম্মুখে আসিছে রাত্রি, আঁধার করিছে ঘোর।
স্রোত প্রতিকূলে যেতে বল যে নাই এ চিতে,
শ্রান্ত ক্লান্ত অবসন্ন হয়েছে হৃদয় মোর॥

gel gel niẏe gel e praṇaẏasrote
'yāb nā' 'yāb nā' kari   bhāsāẏe dilām tarī--
upāẏ nā dekhi ār e taraṅg hate||
dām̐r̤āte pāi ne sthān,           phirite nā pāre prāṇ--
bāẏubege chaliẏāchhi sāgrer pathe||
jāninu nā, śhuninu nā, kichhu nā bhābinu--
andh haẏe ekebāre tāhe jhām̐p dinu|
et dūr bhese ese     bhram ye bujhechhi śheṣhe--
ekhan phirite ken haẏ go bāsnā|
āgebhāge, abhāginī, ken bhābili nā|
ekhan ye dike chāi kūler uddeśh nāi--
sammukhe āsichhe rātri, ām̐dhār karichhe ghor|
srot pratikūle yete bal ye nāi e chite,
śhrānt klānt abasann haẏechhe hṛdaẏ mor||