O aashaarher poornimaa

ও আষাঢ়ের পূর্ণিমা
Work
Language

ও   আষাঢ়ের পূর্ণিমা আমার,   আজি রইলে আড়ালে--
          স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে॥
আপনারই মনে জানি না একেলা   হৃদয়-আঙিনায় করিছ কী খেলা--
তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি   তুমি আপনায় হারালে॥
          একি     মনে রাখা  একি     ভুলে যাওয়া।
          একি    স্রোতে ভাসা,      একি   কূলে যাওয়া।
কভুবা নয়নে কভুবা পরানে   কর লুকোচুরি কেন যে কে জানে।
কভুবা ছায়ায় কভুবা আলোয়   কোন্‌ দোলায় যে নাড়ালে॥

o   āṣhār̤her pūrṇimā āmār,   āji ra̮ile ār̤āle--
          sbapner ābarṇe lukiẏe dām̐r̤āle||
āpanāra̮i mane jāni nā ekelā   hṛdaẏ-āṅināẏ karichh kī khelā--
tumi āpanāẏ khum̐jiẏā phero ki   tumi āpanāẏ hārāle||
          eki     mane rākhā  eki     bhule yāoẏā|
          eki    srote bhāsā,      eki   kūle yāoẏā|
kabhubā naẏane kabhubā parāne   kar lukochuri ken ye ke jāne|
kabhubā chhāẏāẏ kabhubā āloẏ   kon‌ dolāẏ ye nār̤āle||