ও আমার ধ্যানেরই ধন,
তোমার হৃদয়ে দোলায় যে হাসি রোদন॥
আসে বসন্ত, ফোটে বকুল, কুঞ্জে পূর্ণিমাচাঁদ হেসে আকুল--
তারা তোমায় খুঁজে না পায়,
প্রাণের মাঝে আছ গোপন স্বপন॥
আঁখিরে ফাঁকি দাও, একি ধারা!
অশ্রুজলে তারে কর সারা।
গন্ধ আসে, কেন দেখি নে মালা পায়ের ধ্বনি শুনি, পথ নিরালা।
বেলা যে যায়, ফুল যে শুকায়--
অনাথ হয়ে আছে আমার ভুবন॥
o āmār dhyānera̮i dhan,
tomār hṛdaẏe dolāẏ ye hāsi rodan||
āse basant, phoṭe bakul, kuñje pūrṇimāchām̐d hese ākul--
tārā tomāẏ khum̐je nā pāẏ,
prāṇer mājhe āchh gopan sbapan||
ām̐khire phām̐ki dāo, eki dhārā!
aśhrujle tāre kar sārā|
gandh āse, ken dekhi ne mālā pāẏer dhbani śhuni, path nirālā|
belā ye yāẏ, phul ye śhukāẏ--
anāth haẏe āchhe āmār bhuban||