O aamaar chaamder

ও আমার চাঁদের
Work
Language

ও আমার    চাঁদের আলো,    আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার    পাতায় পাতায় ডালে ডালে॥
        যে-গান তোমার সুরের ধারায়    বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো,    বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে॥
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।
    শুভ্র, তুমি করলে বিলোল        আমার প্রাণে রঙের হিলোল--
        মর্মরিত মর্ম গো,
            মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥

o āmār    chām̐der ālo,    āj phāguner sandhyākāle
dharā diẏechh ye āmār    pātāẏ pātāẏ ḍāle ḍāle||
        ye-gān tomār surer dhārāẏ    banyā jāgāẏ tārāẏ tārāẏ
mor āṅināẏ bājal go,    bājal se-sur āmār prāṇer tāle tāle||
sab kum̐r̤i mor phuṭe oṭhe tomār hāsir iśhārāte|
dakhin-hāoẏā diśhāhārā āmār phuler gandhe māte|
    śhubhr, tumi karle bilol        āmār prāṇe raṅer hilol--
        marmarit marm go,
            marm āmār jar̤āẏ tomār hāsir jāle||