আজ আসবে শ্যাম গোকুলে ফিরে।
আবার বাজবে বাঁশি যমুনাতীরে
আমরা কী করব। কী বেশ ধরব।
কী মালা পড়ব। বাঁচব কি মরব সুখে।
কী তারে বলব ! কথা কি রবে মুখে।
শুধু তার মুখপানে চেয়ে চেয়ে
দাঁড়ায়ে ভাসব নয়ননীরে।।
āj āsbe śhyām gokule phire|
ābār bājbe bām̐śhi yamunātīre
āmrā kī karab| kī beśh dharab|
kī mālā par̤ab| bām̐chab ki marab sukhe|
kī tāre balab ! kathā ki rabe mukhe|
śhudhu tār mukhpāne cheẏe cheẏe
dām̐r̤āẏe bhāsab naẏannīre||