আহ্বান আসিল মহোৎসবে
অম্বরে গম্ভীর ভেরিরবে॥
পূর্ববায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে--
অরণ্যে অরণ্যে নৃত্য হবে॥
নির্ঝরকল্লোল-কলকলে
ধরণীর আনন্দ উচ্ছলে।
শ্রাবণের বীণাপাণি মিলালো বর্ষণবাণী
কদম্বের পল্লবে পল্লবে॥
আহ্বান আসিল মহোৎসবে
Work
Language
āhbān āsil mahotsabe
ambare gambhīr bherirbe||
pūrbabāẏu chale ḍeke śhyāmler abhiṣheke--
araṇye araṇye nṛty habe||
nirjharakallol-kalakle
dharṇīr ānand uchchhale|
śhrābṇer bīṇāpāṇi milālo barṣhaṇbāṇī
kadamber pallabe pallabe||