আঃ, বেঁচেছি এখন!
শর্ম্মা ও দিকে আর নন।
গোলেমালে ফাঁকতালে সটকেছি কেমন।
বাবা! দেখে বরা'র দাঁতের পাটি
লেগেছিল দাঁত-কপাটি,
পড়ল খ'সে হাতের লাঠি
কে জানে কখন।
চুলগুলা সব ঘাড়ে খাড়া,
চক্ষুদুটো মশাল-পারা,
গোঁ ভরে হেঁট-মুখে তাড়া
কল্লে সে যখন--
রাস্তা দেখতে পাই নে চোখে,
পেটের মধ্যে হাত পা ঢোকে,
চুপসে গেল ফাঁপা ভুঁড়ি
শঙ্কাতে তখন।
āḥ, bem̐chechhi ekhan!
śharmmā o dike ār nan|
golemāle phām̐ktāle saṭkechhi keman|
bābā! dekhe barā'ra dām̐ter pāṭi
legechhil dām̐t-kapāṭi,
par̤al kha'se hāter lāṭhi
ke jāne kakhan|
chulgulā sab ghār̤e khār̤ā,
chakṣhuduṭo maśhāl-pārā,
gom̐ bhare hem̐ṭ-mukhe tār̤ā
kalle se yakhan--
rāstā dekhte pāi ne chokhe,
peṭer madhye hāt pā ḍhoke,
chupse gel phām̐pā bhum̐r̤i
śhaṅkāte takhan|