আগ্রহ মোর অধীর অতি--
কোথা সে রমণী বীর্যবতী।
কোষবিমুক্ত কৃপাণলতা--
দারুণ সে, সুন্দর সে
উদ্যত বজ্রের রুদ্ররসে,
নহে সে ভোগীর লোচনলোভা,
ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা॥
āgrah mor adhīr ti--
kothā se ramṇī bīryabtī|
koṣhabimukt kṛpāṇaltā--
dāruṇ se, sundar se
udyat bajrer rudrarse,
nahe se bhogīr lochanlobhā,
kṣhatriẏabāhur bhīṣhaṇ śhobhā||