গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে--
নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ!
তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি--
তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
garab mam harechh, prabhu, diẏechh bahu lāj|
keman mukh samukhe tab tulib āmi āj ||
tomāre āmi peẏechhi bali mane mane ye manere chhali,
dharā par̤inu saṁsārete karite tab kāj|
kemne mukh samukhe tab tulib āmi āj ||
jāni ne, nāth, āmār ghare ṭhām̐i kothā ye tomāri tare--
nijere tab charaṇ'pare sam̐pi ni rājrāj!
tomāre cheẏe dibasyāmī āmāri pāne tākāi āmi--
tomāre chokhe dekhi ne, sbāmī, tab mahimāmājh|
kemne mukh samukhe tab tulib āmi āj ||