Gantabyaheen

গন্তব্যহীন
Language

আবার দেখা দেয় আলো
অন্ধকারের থাকে নিজস্ব শরীর
আলোর স্বপ্নগুলো
লেখা আছে হাজার বছরের গায়
আলোর পৃথিবী কোথায়?

ভাবনার রুদ্ধ ঘরে
একা বসে ভাবি
অন্ধকার দূরের দিকে
খুঁজি তোমাকে

আকাশের শেষে কি থাকে?
কোথায় পড়ে আছে আমার স্বদেশ?
অন্ধ চোখে আলো কি শরীর পায়?
এখানে আমি বিকলাঙ্গ পাথর

তোমার সাজানো দৃশ্যে হাঁটছি গন্তব্যহীন
সমাহিত সময়ের রাত্রির নক্ষত্রকে খুঁজি
অসীম শূন্যতায়
এখানে পড়ে থাকে
পাথরের মত স্থবির মানুষ
শেখানো বর্ণনায়

দৃশ্যকে ভাবি পৃথিবী
স্বপ্নকে ভাবি তুমি
মৃত্যুকে মনে হয় গভীর ঘুম
আঁধারকে ঈশ্বর ভাবি

সকল আলোর প্রথম উৎস কি
অনিশ্চিত আঁধারে?

তোমাকে এঁকেছি প্রতিটি দৃশ্যের রেখাবৃত্তে
তোমার স্বপ্নকে আমি দিয়েছি প্রাণ
আমার স্বপ্নে তোমার করাঘাত

নিজেকে হয়না চেনা আজও
শুধু নেমেছি অতলে
এখানে একা বসে কতকাল
ভীত রাত্রিকে ডেকে দেয়
বীভৎস আমার মুখ
অশরীর আমি
নিজেকে আজও ভয়।

ābār dekhā deẏ ālo
andhakārer thāke nijasb śharīr
ālor sbapnagulo
lekhā āchhe hājār bachhrer gāẏ
ālor pṛthibī kothāẏ?

bhābnār ruddh ghare
ekā base bhābi
andhakār dūrer dike
khum̐ji tomāke

ākāśher śheṣhe ki thāke?
kothāẏ par̤e āchhe āmār sbadeśh?
andh chokhe ālo ki śharīr pāẏ?
ekhāne āmi bikalāṅg pāthar

tomār sājāno dṛśhye hām̐ṭchhi gantabyahīn
samāhit samaẏer rātrir nakṣhatrake khum̐ji
asīm śhūnyatāẏ
ekhāne par̤e thāke
pāthrer mat sthabir mānuṣh
śhekhāno barṇanāẏ

dṛśhyake bhābi pṛthibī
sbapnake bhābi tumi
mṛtyuke mane haẏ gabhīr ghum
ām̐dhārke īśhbar bhābi

sakal ālor pratham uts ki
aniśhchit ām̐dhāre?

tomāke em̐kechhi pratiṭi dṛśhyer rekhābṛtte
tomār sbapnake āmi diẏechhi prāṇ
āmār sbapne tomār karāghāt

nijeke haẏanā chenā ājao
śhudhu nemechhi atle
ekhāne ekā base katkāl
bhīt rātrike ḍeke deẏ
bībhats āmār mukh
aśhrīr āmi
nijeke ājao bhaẏ|