গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি,
লেখন রে মোর, ছন্দ-ডানার প্রজাপতি--
স্বপ্নবনের ছায়ায় আলোয় বেড়াস দুলি
পরান-কণা বিন্দুসুরার নেশার ঘোরে॥
চৈত্র হাওয়ায় যে চঞ্চলের ক্ষণিক বাসা
পাতায় পাতায় করিস প্রচার তাহার ভাষা--
অপ্সরীদের দোলের দিনের আবির-ধূলি
কৌতুকে ভোর পাঠায় কে তোর পাখায় ভ'রে॥
তোর মাঝে মন কীর্তি আপন নিষ্কাতরেই করল হেলা।
তার সে চিকন রঙের লিখন ক্ষণেকতরেই খেয়াল খেলা।
সুর বাঁধে আর সুর সে হারায় দণ্ডে পলে,
গান বহে যায় লুপ্ত সুরের ছায়ার তলে,
পশ্চাতে আর চায় না তাহার চপল তুলি--
রয় না বাঁধা আপন ছবির রাখীর ভোরে॥
গন্ধরেখার পন্থে তোমার
Work
Language
gandharekhār panthe tomār śhūnye gati,
lekhan re mor, chhand-ḍānār prajāpti--
sbapnabner chhāẏāẏ āloẏ ber̤ās duli
parān-kaṇā bindusurār neśhār ghore||
chaitr hāoẏāẏ ye chañchaler kṣhaṇik bāsā
pātāẏ pātāẏ karis prachār tāhār bhāṣhā--
apsarīder doler diner ābir-dhūli
kautuke bhor pāṭhāẏ ke tor pākhāẏ bha're||
tor mājhe man kīrti āpan niṣhkātarei karal helā|
tār se chikan raṅer likhan kṣhaṇekatarei kheẏāl khelā|
sur bām̐dhe ār sur se hārāẏ daṇḍe pale,
gān bahe yāẏ lupt surer chhāẏār tale,
paśhchāte ār chāẏ nā tāhār chapal tuli--
raẏ nā bām̐dhā āpan chhabir rākhīr bhore||