Galper jaadukar

গল্পের জাদুকর
Work
Year
Language

এই ব্যস্ত নগরের অলিগলি ধরে কোন এক জোছনা রাতে
হাঁটছিল সে নিয়ন আলোতে ক’টি নীলপদ্ম হাতে
হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ময়ূরাক্ষীর তীরে যেই
হঠাৎ দেখে শূন্য সবই কোথাও কেউ নেই

রুপা একা জানালায় এখনও জানে না সে হায়
হিমু আর কোনদিন, কোনদিন আসবে না
সব যুক্তির মায়াজাল রহস্যের সব দেয়াল
মিসির আলী আর কোনদিন, কোনদিন ভাঙবে না
পেয়ে গেছে খবর সে, তাই প্রার্থনা নিরন্তর
তুমি শান্তিতে ঘুমাও গল্পের জাদুকর!

আর কোন ট্রেনে হবে না ফেরা তার গৌরীপুর জংশনে
বিশুদ্ধ মানুষ হতে পারবে কি শুভ্র প্রশ্ন রয়েই যাবে মনে

গৃহত্যাগী জোছনায় দরদী গলায় গাতক মতি মিয়া গাইবে না
হাওরের মাঝি আর করবে না পারাপার, ভাটির দেশের নাও বাইবে না
চিত্রা, বাদল, জরী, পারুল হারালো অচিনপুরেই
শেষে, অনন্ত নক্ষত্রবীথি ছাড়া আর কোথাও কেউ নেই

রুপা একা জানালায় এখনও জানে না সে হায়— গল্পের জাদুকর

বিতর্কের জাল জানি রবে চিরকাল ঘিরে তোমারই চারিদিকে
তবু তুমি রবে বেঁচে তোমার সৃষ্টির মাঝে তোমারই এ নন্দিত নরকে
তোমারই সাথে কত অদ্ভুত পথে যে পথিক হেঁটে গেছে আলো আঁধারে
তুমি রবে বেঁচে সেই পথিকের বুকে ভালোবাসার শঙ্খনীল কারাগারে

ei byast nagrer aligli dhare kon ek jochhnā rāte
hām̐ṭchhil se niẏan ālote ka’ṭi nīlapadm hāte
hām̐ṭte hām̐ṭte paum̐chhe gel maẏūrākṣhīr tīre yei
haṭhāt dekhe śhūny saba̮i kothāo keu nei

rupā ekā jānālāẏ ekhanao jāne nā se hāẏ
himu ār kondin, kondin āsbe nā
sab yuktir māẏājāl rahasyer sab deẏāl
misir ālī ār kondin, kondin bhāṅbe nā
peẏe gechhe khabar se, tāi prārthanā nirantar
tumi śhāntite ghumāo galper jādukar!

ār kon ṭrene habe nā pherā tār gaurīpur jaṁśhne
biśhuddh mānuṣh hate pārbe ki śhubhr praśhn raẏei yābe mane

gṛhatyāgī jochhanāẏ dardī galāẏ gātak mati miẏā gāibe nā
hāorer mājhi ār karbe nā pārāpār, bhāṭir deśher nāo bāibe nā
chitrā, bādal, jarī, pārul hārālo achinapurei
śheṣhe, anant nakṣhatrabīthi chhār̤ā ār kothāo keu nei

rupā ekā jānālāẏ ekhanao jāne nā se hāẏ— galper jādukar

bitarker jāl jāni rabe chirkāl ghire tomāra̮i chāridike
tabu tumi rabe bem̐che tomār sṛṣhṭir mājhe tomāra̮i e nandit narke
tomāra̮i sāthe kat adbhut pathe ye pathik hem̐ṭe gechhe ālo ām̐dhāre
tumi rabe bem̐che sei pathiker buke bhālobāsār śhaṅkhanīl kārāgāre