গল্প ছিল আকাশেতে,গল্প ছিল বাতাশে তাই
গল্প ছিল তিরতিরানো,নদীর জলে ঢেউ খেলানো…
গল্প ছিল মাঠের শেষে,দুরের রেখায় হালকা ছাই!
গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই ..
গল্প ছিল মেঘের ডানায়, কানায় কানায় বৃষ্টি তাই
গল্প ছিল কাদা পথে, হাটু ডুবে হাটতো হায়
গল্প ছিল টাপুর টুপুর ঘাষে,
গল্প ছিল সুখ জড়ানো সুখের আশেপাশে..
গল্প ছিল কল্পনায়, কল্পনারা হারিয়ে গেছে আলপনা তাই আঁকে নাই
গল্প ছিল যখন ছিল,এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই...
গল্প ছিল ভাত ঘুমে ডুপুর বেলার অবেলায়
গল্প ছিল কাজের ফাকে হঠা উদাস মনটা হায়
গল্প ছিল জংলা হাটে, জংলা পথে,সেথায় এখন পথ হাট নাই
শেওলা পড়ে বন্ধ হল ব্যবসাপাতি, গল্প নাই ...
গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই,অন্য কোনো গল্প নাই ...
galp chhil ākāśhete,galp chhil bātāśhe tāi
galp chhil tiratirāno,nadīr jale ḍheu khelāno…
galp chhil māṭher śheṣhe,durer rekhāẏ hālkā chhāi!
galp chhil yakhan chhil, ekhan kono galp nāi, any kono galp nāi ..
galp chhil megher ḍānāẏ, kānāẏ kānāẏ bṛṣhṭi tāi
galp chhil kādā pathe, hāṭu ḍube hāṭto hāẏ
galp chhil ṭāpur ṭupur ghāṣhe,
galp chhil sukh jar̤āno sukher āśhepāśhe..
galp chhil kalpanāẏ, kalpanārā hāriẏe gechhe ālapnā tāi ām̐ke nāi
galp chhil yakhan chhil,ekhan kono galp nāi, any kono galp nāi...
galp chhil bhāt ghume ḍupur belār abelāẏ
galp chhil kājer phāke haṭhā udās manṭā hāẏ
galp chhil jaṁlā hāṭe, jaṁlā pathe,sethāẏ ekhan path hāṭ nāi
śheolā par̤e bandh hal byabasāpāti, galp nāi ...
galp chhil yakhan chhil, ekhan kono galp nāi,any kono galp nāi ...