Gahan ghan bane

গহন ঘন বনে
Work
Language

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে
সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি॥
          শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,
          বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি॥
     স্তব্ধ নীড়ে নীরব বিহগ,
নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।
          ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থল শূন্যতল,
                   চরাচরে স্বপনের মায়া।
              নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী॥

gahan ghan bane piẏāl-tamāl-sahkār-chhāẏe
sandhyābāẏe tṛṇaśhaẏane mugdhanaẏane raẏechhi basi||
          śhyāmal pallabbhār ām̐dhāre marmarichhe,
          bāẏubhre kām̐pe śhākhā, bakuldal par̤e khasi||
     stabdh nīr̤e nīrab bihag,
nistaraṅg nadīprānte araṇyer nibir̤ chhāẏā|
          jhillimandre tandrāpūrṇ jalasthal śhūnyatal,
                   charāchre sbapner māẏā|
              nirjan hṛdaẏe mor jāgitechhe sei mukhaśhśhī||