গগনে খেলায় সাপ বরষা-বেদিনী।
দূরে দাঁড়ায়ে দেখে ভয়-ভীতা মেদিনী।।
দেখায় মেঘের ঝাপি তুলিয়া
ফনা তুলি’ বিদ্যুৎ-ফণি ওঠে দুলিয়া,
ঝড়ের তুব্ড়িতে বাজে তার অশান্ত রাগিণী।।
মহাসাগরে লুটায় তার সর্পিল অঞ্চল
দিগন্তে দুলে তার এলোকেশ পিঙ্গল
ছিটায় মন্ত্রপূত ধারাজল অবিরল তন্বী-মোহিনী।।
অশনি-ডমরু ওঠে দমকি’
পাতালে বাসুকি ওঠে চমকি’
তার ডাক শুনে ছুটে আসে নদীজল যেন পাহাড়িয়া নাগিনী।।
গগনে খেলায় সাপ বরষা-বেদিনী
Work
Language
gagne khelāẏ sāp barṣhā-bedinī|
dūre dām̐r̤āẏe dekhe bhaẏ-bhītā medinī||
dekhāẏ megher jhāpi tuliẏā
phanā tuli’ bidyut-phaṇi oṭhe duliẏā,
jhar̤er tubr̤ite bāje tār aśhānt rāgiṇī||
mahāsāgre luṭāẏ tār sarpil añchal
digante dule tār elokeśh piṅgal
chhiṭāẏ mantrapūt dhārājal abiral tanbī-mohinī||
aśhni-ḍamru oṭhe damki’
pātāle bāsuki oṭhe chamki’
tār ḍāk śhune chhuṭe āse nadījal yen pāhār̤iẏā nāginī||