Gagne gagne aapnaar mane

গগনে গগনে আপনার মনে
Work
Language

গগনে গগনে আপনার মনে কী খেলা তব।
          তুমি কত বেশে নিমেষে নিমেষে নিতুই নব॥
জটার গভীরে লুকালে রবিরে,   ছায়াপটে আঁকো এ কোন্‌ ছবি রে।
          মেঘমল্লারে কী বল আমারে কেমন কব॥
          বৈশাখী ঝড়ে সে দিনের সেই অট্টহাসি
          গুরুগুরু সুরে কোন্‌ দূরে দূরে যায় সে ভাসি।
সে সোনার আলো শ্যামলে মিশালো-- শ্বেত উত্তরী আজ কেন কালো।
          লুকালে ছায়ায় মেঘের মায়ায় কী বৈভব॥

gagne gagne āpnār mane kī khelā tab|
          tumi kat beśhe nimeṣhe nimeṣhe nitui nab||
jaṭār gabhīre lukāle rabire,   chhāẏāpṭe ām̐ko e kon‌ chhabi re|
          meghamallāre kī bal āmāre keman kab||
          baiśhākhī jhar̤e se diner sei aṭṭahāsi
          guruguru sure kon‌ dūre dūre yāẏ se bhāsi|
se sonār ālo śhyāmle miśhālo-- śhbet uttarī āj ken kālo|
          lukāle chhāẏāẏ megher māẏāẏ kī baibhab||