গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই।
রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই ॥
সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে--
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই ॥
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান।
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান।
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে,
অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই ॥
গভীর রজনী নামিল হৃদয়ে
Work
Language
gabhīr rajnī nāmil hṛdaẏe, ār kolāhal nāi|
rahi rahi śhudhu sudūr sindhur dhbani śhunibāre pāi ||
sakal bāsnā chitte el phire, nibir̤ ām̐dhār ghanālo bāhire--
pradīp ekṭi nibhṛt antare jbalitechhe ek ṭhām̐i ||
asīm maṅgale milil mādhurī, khelā hal samādhān|
chapal chañchal laharīlīlā pārābāre absān|
nīrab mantre hṛdaẏamājhe śhānti śhānti śhānti bāje,
arūpakānti nirkhi antare muditalochne chāi ||