গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।
সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে।
ষোলো কলায় পূর্ণ শশী, নিশার আঁধার গেছে খসি–
একলা ঘরের দুয়ার-’পরে কে জাগে আজ, কে জাগে।
ভরেছ কি ফুলের সাজি। পেতেছ কি আসন আজি।
সাজিয়ে অর্ঘ্য পূজার তরে কে জাগে আজ, কে জাগে।
আজ যদি রোস্ ঘুমে মগন চলে যাবে শুভলগন,
লক্ষ্মী এসে যাবেন স’রে– কে জাগে আজ কে জাগে।।
gabhīr rāte bhaktibhre ke jāge āj, ke jāge|
sapt bhuban ālo kare lakṣhmī āsen, ke jāge|
ṣholo kalāẏ pūrṇ śhaśhī, niśhār ām̐dhār gechhe khasi–
eklā gharer duẏār-’pare ke jāge āj, ke jāge|
bharechh ki phuler sāji| petechh ki āsan āji|
sājiẏe arghy pūjār tare ke jāge āj, ke jāge|
āj yadi ros ghume magan chale yābe śhubhalgan,
lakṣhmī ese yāben sa’re– ke jāge āj ke jāge||