Gaanguli mor shaibaalerai

গানগুলি মোর শৈবালেরই
Work
Language

গানগুলি মোর শৈবালেরই দল--
    ওরা     বন্যাধারায় পথ যে হারায়
            উদ্দাম চঞ্চল॥
ওরা    কেনই আসে যায় বা চ'লে,     অকারণের হাওয়ায় দোলে--
        চিহ্ন কিছুই যায় না রেখে, পায় না কোনো ফল॥
ওদের   সাধন তো নাই--     কিছু     সাধন তো নাই,
ওদের   বাঁধন তো নাই--     কোনো     বাঁধন তো নাই।
            উদাস ওরা উদাস করে     গৃহহারা পথের স্বরে,
                ভুলে-যাওয়ার স্রোতের 'পরে করে টলোমল।

gānguli mor śhaibālera̮i dal--
    orā     banyādhārāẏ path ye hārāẏ
            uddām chañchal||
orā    kena̮i āse yāẏ bā cha'le,     akārṇer hāoẏāẏ dole--
        chihn kichhui yāẏ nā rekhe, pāẏ nā kono phal||
oder   sādhan to nāi--     kichhu     sādhan to nāi,
oder   bām̐dhan to nāi--     kono     bām̐dhan to nāi|
            udās orā udās kare     gṛhhārā pather sbare,
                bhule-yāoẏār sroter 'pare kare ṭalomal|