Gaaner surer aasankhaani

গানের সুরের আসনখানি
Work
Language

গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।
      ওগো পথিক, তুমি এসে বসবে বারে বারে ॥
ঐ যে তোমার ভোরের পাখি    নিত্য করে ডাকাডাকি,
      অরুণ-আলোর খেয়ায় যখন এস ঘাটের পারে,
      মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারে ॥
      আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,
      জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।
আজকে এলে নতুন বেশে    তালের বনে মাঠের শেষে,
      অমনি চলে যেয়ো নাকো গোপনসঞ্চারে।
      দাঁড়িয়ো আমার মেঘলা গানের বাদল-অন্ধকারে ॥

gāner surer āsankhāni pāti pather dhāre|
      ogo pathik, tumi ese basbe bāre bāre ||
ai ye tomār bhorer pākhi    nity kare ḍākāḍāki,
      aruṇ-ālor kheẏāẏ yakhan es ghāṭer pāre,
      mor prabhātīr gānakhānite dām̐r̤āo āmār dbāre ||
      āj sakāle megher chhāẏā luṭiẏe par̤e bane,
      jal bharechhe ai gagner nīl naẏaner koṇe|
ājke ele natun beśhe    tāler bane māṭher śheṣhe,
      amni chale yeẏo nāko gopanasañchāre|
      dām̐r̤iẏo āmār meghlā gāner bādal-andhakāre ||