Gaaner jharanaatalaay

গানের ঝরনাতলায়
Work
Language

গানের   ঝরনাতলায় তুমি   সাঁঝের বেলায় এলে।
      দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে ॥
যে সুর গোপন গুহা হতে   ছুটে আসে আকুল স্রোতে,
      কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে ॥
      যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
      রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে।
যে সুর চাঁপার পেয়ালা ভ'রে   দেয় আপনায় উজাড় ক'রে,
      যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে ॥

gāner   jharanātalāẏ tumi   sām̐jher belāẏ ele|
      dāo āmāre sonār-baran surer dhārā ḍhele ||
ye sur gopan guhā hate   chhuṭe āse ākul srote,
      kānnāsāgar-pāne ye yāẏ buker pāthar ṭhele ||
      ye sur uṣhār bāṇī baẏe ākāśhe yāẏ bhese,
      rāter kole yāẏ go chale sonār hāsi hese|
ye sur chām̐pār peẏālā bha're   deẏ āpanāẏ ujār̤ ka're,
      yāẏ chale yāẏ chaitradiner madhur khelā khele ||