গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা
ভোলা মনের স্রোতে ভাসা ॥
কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে
কোন ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা ॥
এমনি খেলার ঢেউয়ের দোলে
খেলার পারে যাবি চলে।
পালের হাওয়ার ভরসা তোমার-- করিস নে ভয়
পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা ॥
gāner bhelāẏ belā abelāẏ prāṇer āśhā
bholā maner srote bhāsā ||
kothāẏ jāni dhāẏ se bāṇī, diner śheṣhe
kon ghāṭe ye ṭheke ese chirakāler kām̐dā-hāsā ||
emni khelār ḍheuẏer dole
khelār pāre yābi chale|
pāler hāoẏār bharsā tomār-- karis ne bhaẏ
pather kar̤i nā yadi raẏ, saṅge āchhe bām̐dhan-nāśhā ||