গানে গানে তব বন্ধন যাক টুটে
গানে গানে তব বন্ধন যাক টুটে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে।।
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে।।
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
সুরহারা প্রাণ বিষম বাধা
সেই তো আঁধি, সেই তো ধাঁধা
গান-ভোলা তুই গান ফিরে নে
যাক সে আপদ ছুটে।।
gāne gāne tab bandhan yāk ṭuṭe
ruddhabāṇīr andhakāre kām̐dan jege uṭhe||
biśhbakbir chittamājhe bhubanbīṇā yethāẏ bāje
jīban tomār surer dhārāẏ par̤uk sethāẏ luṭe||
chhand tomār bheṅe giẏe dbandb bādhāẏ prāṇe
antare ār bāhire tāi tān mele nā tāne|
surhārā prāṇ biṣham bādhā
sei to ām̐dhi, sei to dhām̐dhā
gān-bholā tui gān phire ne
yāk se āpad chhuṭe||