গানে গানে তব বন্ধন যাক টুটে
রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে ॥
বিশ্বকবির চিত্তমাঝে ভুবনবীণা যেথায় বাজে
জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে ॥
ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে,
অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে।
সুরহারা প্রাণ বিষম বাধা-- সেই তো আঁধি, সেই তো ধাঁধা--
গান-ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে ॥
গানে গানে তব বন্ধন
Work
Language
gāne gāne tab bandhan yāk ṭuṭe
ruddhabāṇīr andhakāre kām̐dan jege uṭhe ||
biśhbakbir chittamājhe bhubanbīṇā yethāẏ bāje
jīban tomār surer dhārāẏ par̤uk sethāẏ luṭe ||
chhand tomār bheṅe giẏe dbandb bādhāẏ prāṇe,
antare ār bāhire tāi tān mele nā tāne|
surhārā prāṇ biṣham bādhā-- sei to ām̐dhi, sei to dhām̐dhā--
gān-bholā tui gān phire ne, yāk se āpad chhuṭe ||