গান আমার যায় ভেসে যায়----
চাস্ নে ফিরে, দে তারে বিদায়॥
সে যে দখিনহাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা,
সে যে শিশির-ফোঁটার মালা গাঁথা বনের আঙিনায়॥
কাঁদন-হাসির আলোছায়া সারা অলস বেলা--
মেঘের গায়ে রঙের মায়া, খেলার পরে খেলা।
ভুলে-যাওয়ার বোঝাই ভরি গেল চলে কতই তরী--
উজান বায়ে ফেরে যদি কে রয় সে আশায়॥
গান আমার যায়
Work
Language
gān āmār yāẏ bhese yāẏ----
chās ne phire, de tāre bidāẏ||
se ye dakhinahāoẏāẏ mukul jharā, dhulār ām̐chal helāẏ bharā,
se ye śhiśhir-phom̐ṭār mālā gām̐thā baner āṅināẏ||
kām̐dan-hāsir ālochhāẏā sārā alas belā--
megher gāẏe raṅer māẏā, khelār pare khelā|
bhule-yāoẏār bojhāi bhari gel chale kata̮i tarī--
ujān bāẏe phere yadi ke raẏ se āśhāẏ||