গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র,
শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র।
করব তোমার সেবা দাও সে পরম শক্তি,
চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি ॥
সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য,
বইব তোমার ধ্বজা দাও সে অটল স্থৈর্য ॥
নেব সকল বিশ্ব দাও সে প্রবল প্রাণ,
করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান ॥
যাব তোমার সাথে দাও সে দখিন হস্ত,
লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র ॥
জাগব তোমার সত্যে দাও সেই আহ্বান।
ছাড়ব সুখের দাস্য, দাও দাও কল্যাণ ॥
গাব তোমার সুরে
Work
Language
gāb tomār sure dāo se bīṇāyantr,
śhunab tomār bāṇī dāo se amar mantr|
karab tomār sebā dāo se param śhakti,
chāib tomār mukhe dāo se achal bhakti ||
sa̮ib tomār āghāt dāo se bipul dhairy,
ba̮ib tomār dhbajā dāo se aṭal sthairy ||
neb sakal biśhb dāo se prabal prāṇ,
karab āmāẏ niḥsb dāo se premer dān ||
yāb tomār sāthe dāo se dakhin hast,
lar̤ab tomār raṇe dāo se tomār astr ||
jāgab tomār satye dāo sei āhbān|
chhār̤ab sukher dāsy, dāo dāo kalyāṇ ||